Wednesday, March 14, 2018

ইউটিউবের অ্যাপেও আসছে ডার্ক থিম

bdnews24
ছবি- রয়টার্স

নিজেদের মোবাইল অ্যাপেও নতুন ডার্ক থিম আনছে ইউটিউব।

গুগল অধীনস্থ বিনামূল্যের ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটির ডেস্কটপ সংস্করণে আরও আগেই এই থিম এসেছিল।

বুধবার আইওএস সংস্করণে প্রথম এই থিম আনা হচ্ছে। নতুন এই থিম চালু করতে হলে অ্যাকাউন্ট আইকন ট্যাপ করার পর সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে ‘ডার্ক থিম’ সিলেক্ট করলেই দেখা যাবে ইউটিউবের নতুন চেহারা, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

ডেস্কটপ সংস্করণ আনার পর প্রতিষ্ঠানটি বলে, মোবাইল অ্যাপের জন্য এটি সবচেয়ে বেশি অনুরোধ করা ফিচারগুলোর মধ্যে একটি। 

ইউটিউব-এর অ্যান্ড্রয়েড সংস্করণে ‘শীঘ্রই’ এই আপডেট আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।  

এদিকে ষড়যন্ত্র তত্ত্বগুলো নিয়ে প্লাটফর্মে থাকা ভিডিওগুলোতে উইকিপিডিয়া থেকে তথ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।

ইউটিউব প্রধান নির্বাহী সুসান ওয়াজসিসকি বলেন, এক্ষেত্রে দেখানো টেক্সট বক্সগুলোকে প্রতিষ্ঠানটি ‘ইনফরমেশন কিউ’ হিসেবে ডাকছে। ষড়যন্ত্র সম্পর্কিত ভিডিওগুলোতে সামনের কয়েক সপ্তাহের মধ্যে এগুলো দেখানো শুরু করা হবে। যুক্তরাষ্ট্রের অস্টিনে সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে বুধবার এ কথা বলেন তিনি।

No comments:

Post a Comment